ঢাকা | 14 October 2026

ভালুকায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই বোনের

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 14, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
 ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় বিদ্যুৎতায়িত হয়ে নাহিদা (৭) ও ফাতেমা (৩) নামে দুই সহোদর বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

 এলাকাবাসী জানায়, ঘটনার সময় দুই বোন ঘরের মধ্যে ঘুমাচ্ছিলো। এ সময় বাবা - মা বাড়ীতে ছিলেন না । হঠাৎ ছোট শিশু ফাতেমা (৩) ঘুম থেকে উঠে নতুন ঘরের দরজা খুলতে যায়। তবে নতুন ঘরে ওয়ারিং এর কাজ করার জন্য ষ্টীলের দরজায় ফাঁক দিয়ে বৈদ্যুতিক তাঁর নেওয়া হয়। এতে বিদ্যুৎ তারে লিকেজ হয়ে দরজা বিদ্যুৎতায়িত হয়ে যায় । এ সময় ফাতেমা দরজা খুলতে গেলে বিদুৎতায়িত হয়। ঘটনাটি টের পেয়ে বড় মেয়ে নাহিদা (৭) ছোট বোনকে বাঁচাতে গেলে সেও বিদ্যুৎতায়িত হয়ে ঘটনাস্থলেই দুই বোন মারা যায়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।#


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ