ছবির ক্যাপশন:
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে ভাসানীর মাজার প্রাঙ্গণে ভাসানী শ্রমিক পার্টির উদ্যোগে একটি র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি মাজার প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে নেতৃবৃন্দ মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
পরে মাজার প্রাঙ্গণে ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব ড. আবু ইউসুফ সেলিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, ভাসানী শ্রমিক পার্টির সভাপতি বাবুল বিশ্বাস, ন্যাপ ভাসানীর সভাপতি হাসরত খান ভাসানীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এ সময় ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ‘সারা বিশ্বের মানুষ মাওলানা ভাসানীকে সম্মান করে। জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানও তাকে সম্মান করেন। আমাদের দাবি, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যু দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করতে হবে।’