বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ‘প্রত্ন রত্নের যত্নে গড়ে উঠুক গৌরীপুর পর্যটন কেন্দ্র’ প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে রোববার (২৭ সেপ্টেম্বর/২৫) শোভাযাত্রা করে। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন।
বক্তব্য রাখেন বসুন্ধরা শুভ সংঘের গৌরীপুর সভাপতি শংকর ঘোষ পিলু, গৌরীপুর মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান, প্রভাষক সমিত্র শেখর, ব্যবসায়ী খলিলুর রহমান, সাংবাদিক শামীম আনোয়ার, নুর মোহাম্মদ শাফী প্রমুখ।