ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (১৩ এপ্রিল/২৬) ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহাদাত হোসেন হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, উপজেলা সমাজসেবা অফিসার মাহফুজ ইবনে আইয়ুব, সহকারী প্রোগ্রামার আবুল কালাম আজাদ, একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়, প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক মো. রইছ উদ্দিন প্রমুখ। বিজয়ীরা হলেন বিজ্ঞান মেলায় জুনিয়র গ্রুপে ১ম নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়, ২য় ডক্টর মোহাম্মদ রেজাউল করিম উচ্চ বিদ্যালয়, ৩য় গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়, সিনিয়র গ্রুপে ১ম স্থান গৌরীপুর সরকারি কলেজ ও ২য় স্থান গৌরীপুর মহিলা কলেজ। বিজ্ঞান অলিম্পিয়ার্ড সিনিয়র গ্রুপে গৌরীপুর সরকারি কলেজের মো. অলি উল্লাহ, সাবিকুন্নাহার শারমিন, নুসরাত জাহান মিথিলা, কুইজে মো. অলি উল্লাহ, সাবিকুন্নাহার শারমিন, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের মো. আরাফাত রহমান অনিক, অলিম্পিয়াড জুনিয়র গ্রুপে গৌলীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ইসরাত জাহান অনন্যা, প্রিয়াংকা সাহা, রাজেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের মো. ইয়াসিন আরাফাত, কুইজে রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ের রেজানুর মুর্শেদ তাসিন, ডক্টর মোহাম্মদ রেজাউল করিম উচ্চ বিদ্যালয়ের মারিয়াম লাবন্য, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নিশাত মুনতাহা।