ঢাকা | 07 July 2026

ঘাটাইলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Jul 7, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। আজ ৬ জুলাই সোমবার উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর যৌথ উদ্যোগে এ দিবসের পালিত হয়। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং পল্লী অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিআরডিবির বিভিন্ন কার্যক্রম ও সরকারের উন্নয়নমূলক পদক্ষেপ তুলে ধরেন। এ সময় টেকসই গ্রামীণ উন্নয়ন নিশ্চিত করতে সমবায়ভিত্তিক কার্যক্রম সম্প্রসারণ, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সকলের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনাসভা ও র‌্যালিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, সমবায়ী সদস্য, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সভায় প্রধান অতিথী ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমাদুল হাসান। প্রধান বক্তা ছিলেন বিআরডিবি’র চেয়ারম্যান মো. হারুন অর রশিদ, বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোছাইন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ বাহাউদ্দিন সরোয়ার রিজভী, উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম প্রমূখ। 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ