জামালপুর প্রতিনিধি
জামালপুরে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত "দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ" কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জামালপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ও রাস্তার উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা, জামালপুর জেলা শাখার, আয়োজনে ৩ জুলাই ২০২৬, শুক্রবার শফিকের মোড় পূর্বপাড় দিঘুলী দিগপাইত এলাকায় এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন-১০ এর সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি। তিনি গাছের চারা রোপণ এবং রাস্তার উন্নয়ন কাজের ফলক উন্মোচন করেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা জামালপুর জেলা শাখার সভাপতি ও গনমাধ্যম কর্মী মোঃ খোরশেদ আলম আরও উপস্থিত ছিলেন মোঃ সামছুল হক মাস্টার ও বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইদুর রহমান । এ সময় আরো উপস্থিত ছিলেন, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সমন্বয়কারী মেহেরুল হাসান, জামালপুর জেলা শাখার কোষাধক্ষ্য মোঃ বিলাত আলী, সদস্য এস এম জুয়েল রানাও সংস্থার কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
জামালপুর জেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, "একটি গাছ, একটি প্রাণ। সবুজে ভরা হোক দেশ" - এই বার্তা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। জলবায়ু পরিবর্তনের এই সময়ে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ এলাকাবাসীর মাননীয় সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আধুনিক বাংলাদেশ গড়ার অংশ হিসেবে তার নিজস্ব এলাকা পূর্বপাড় দিঘুলী রাস্তার উন্নয়ন কাজ ও বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৬ এর শুভ উদ্বোধন করেন এবং এলাকায় সাধারণ মানুষের সুবিধা-অসুবিধার কথা মনযোগ দিয়ে শুনেন। তিনি জামালপুর বাসির পাশে থেকে জামালপুর সদর থানাকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ এলাকাবাসীর মাঝে বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করেন।
আয়োজনে: মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা, জামালপুর জেলা শাখা।