ঢাকা | 07 March 2026

জাহিদুরের পরিবারকে সান্তনা দিলেন প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Mar 7, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত এস. এম. জাহিদুর রহমান (৩০)-এর মরদেহ বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়েছেন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু, এমপি।

শুক্রবার (৬ মার্চ) বিকেল ৪টায় ঢাকা থেকে সরাসরি টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকায় জাহিদুর রহমানের বাড়িতে যান তিনি। এ সময় সেখানে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।

মৃত জাহিদুরের মা ও স্ত্রীর আহাজারিতে পরিবেশ ভারি হয়ে ওঠে। প্রতিমন্ত্রী তাদের খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী এবং টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব।

উল্লেখ্য, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই–সখিপুর সড়কের সৈয়দপুর এলাকায় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এস. এম. জাহিদুর রহমান (৩০) নিহত হন।

নিহত জাহিদুর টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকার ইসকান্দার আলীর ছেলে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ