ঢাকা | 27 March 2026

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে পাঁচ পোশাক শ্রমিক নিহত

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Mar 27, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর নামক স্থানে রেল লাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে পাচজন নিহত হয়েছেন। যমুনা সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ(ওসি) সবজেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি সবজেল হোসেন ইসলাম জানান, শুক্রবার(২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেনে কাটা পড়ে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ২ জন নারী, ২ জন পুরুষ ও এক জন শিশু রয়েছে। 

নিহতরা হচ্ছেন- নিরব(১২), নার্গিস(৩০), দোলা(৫০), সুলতান(২৮), রিফা(২০)। তারা গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট এলাকার দুটি পরিবারের সদস্য। তারা সবাই টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই এলাকার একটি পোশাক কারখানার শ্রমিক। 

উল্লেখিতরা ঢাকার বনশ্রী পরিবহনের একটি বাস ভাড়া করে মির্জাপুরের পোশাক কারখানায় যাচ্ছিলেন।

নিহত রিফার ভাই ও অপর পোশাক শ্রমিক বায়োজিদ বোস্তামী জানান, গাইবান্ধার সাদুল্যাপুর থেকে বনশ্রী পরিবহনের একটি রিজার্ভ করে মির্জাপুরের পোশাক কারখানায় যাচ্ছিলেন। যাত্রীবাহী বাসটি জ্বালানি শেষ হয়ে ধলাটেঙ্গর এলাকায় থামে। এ সময় বাসের চালক ও সহকারী তেল সংগ্রহের জন্য যাত্রীদের নামিয়ে কাছাকাছি পাম্পে চলে যান। অপেক্ষারত অবস্থায় কয়েকজন যাত্রী পাশের রেললাইনে বসে ছিলেন। এমন সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি দ্রুতগতিতে ওই এলাকা অতিক্রম করাকালে পাঁচজন ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। ঘটনার খবর পেয়ে যমুনা সেতু পূর্ব থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

টাঙ্গাইল রেলস্টেশন ফাঁড়ির এসআই মিজানুর রহমান জানান, কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর নামকস্থানে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে গেলে কয়েকজন যাত্রী বাস থেকে নেমে যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের পাশে রেললাইনে বসেছিলেন।

তিনি জানান, এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক শিশু, দুই নারী ও দুজন পুরুষ ঘটনাস্থলেই নিহত হন। রেললাইনের পাশে বসে থাকা অবস্থায় রেল আসার সময় কোনো শব্দ না পেয়ে তারা ট্রেনে কাটা পরেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ