ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার টাঙ্গাইলের দেলদুয়ারে ১১ দলীয় জোটের মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা দেলদুয়ার গোলচক্করে এসে জমায়েত হন।
পরে মিছিল উপজেলা সদরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এসে শেষ হয়। টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ডাঃ এ. কে এম আব্দুল হামিদ মিছিলের নেতৃত্ব দেন। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন ডাঃ এ কে এম আব্দুল হামিদ, দেলদুয়ার উপজেলা জামায়াতের আমির আল মোমেন, এই আসনের ১১ দলের নির্বাচন পরিচালক মির্জা রাশেদুল হাসান জুয়েল, উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুর রহমান ও টাঙ্গাইল জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আব্দুল আলিম প্রমুখ।