২৯ মার্চ-২০২৬ ইং দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ জগলু সড়কে অবস্থিত কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন ও সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অধ্যক্ষ মো: আমিনুল ইসলামের অপসারণ দাবি করে বলেন, তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তারা অভিযোগ করেন অধ্যক্ষের আচরণে প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ন হচ্ছে এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে।
প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান তরুণ ইউসুফ পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো: জাহাঙ্গীর হোসাইনখান,মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল হালিম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সায়মাআক্তার,রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আমিনা খাতুন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাছেরি আজাদ শম্পাসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা। এ বিষয়ে জানতে অধ্যক্ষ আমিনুল ইসলামের কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। ফলে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া সম্ভব হয়নি। উল্লেখ্য সম্প্রতি কলেজের এক শিক্ষিকার সঙ্গে অধ্যক্ষের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সংশ্লিষ্ট অডিওতে অশালীন কথাবার্তা রয়েছে বলে দাবি করেছেন শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা। এছাড়া কলেজের একাধিক শিক্ষিকা এ অধ্যক্ষের বিরুদ্ধে নানাভাবে হয়রানির অভিযোগও তুলেছেন। তবে অভিযোগ গুলোর বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়নি।