ঢাকা | 25 August 2026

টাঙ্গাইলে গণপূর্ত কর্মচারীদের বিভিন্ন দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Aug 25, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
 টাঙ্গাইলে দৈনিকভিত্তিক ও আউটসোর্সিং কর্মচারীদের কর্মস্থলভিত্তিক স্থায়ীকরণসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও কর্মসূচি পালন করেছে বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়ন, টাঙ্গাইল জেলা কমিটি।

সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টার দিকে টাঙ্গাইল গণপূর্ত কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গণপূর্ত কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীরা বলেন, দৈনিকভিত্তিক ও আউটসোর্সিং কর্মচারীদের কার্যভিত্তিক প্রতিষ্ঠানে অস্থায়ী নিয়মিতকরণ করতে হবে। পাশাপাশি কর্মচারীদের চাকরি ও মামলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

এছাড়া গণপূর্ত অধিদপ্তরের আউটসোর্সিং কর্মচারীদের ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ প্রথা বিলুপ্ত করে গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে নিয়োগ প্রদান এবং তাদের রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।

বিক্ষোভ মিছিলে সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন। পরে তারা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ