ঢাকা | 18 March 2026

টাঙ্গাইলে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ২৯ জন কিশোর-যুবক

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Mar 18, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
 টাঙ্গাইলে টানা ৪০ দিন তাকবিরে উলার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে পুরস্কার পেলে ২৯ জন কিশোর ও যুবক। 

সোমবার (১৬ মার্চ) রাতে তারাবির নামাজের পর তাদের মধ্যে পাঞ্জাবি, জায়নামাজ, আতর, টুপি ও ইসলামী বই বিতরণ করা হয়। টাঙ্গাইল শহরের কলেজ পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি মহল্লার কিশোর ও যুবকদের নামাজে আগ্রহী ও মসজিদমুখী করতে ব্যতিক্রমী এই প্রতিযোগিতা ও পুরস্কারের আয়োজন করেন। 

কলেজপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি সাদ রহমান জানান, শবে বরাতের দিন থেকে প্রতিযোগিতায় অংশ নিতে মহল্লার ৫২ জন কিশোর ও যুবক নাম লেখান। পুরস্কারের জন্য ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে তাকবিরে উলার সঙ্গে আদায়ের শর্ত দেওয়া হয়। এতে সফল হয়ে মোট ২৯ জন পুরস্কারপ্রাপ্ত হন। 

তিনি আরো জানান, কিশোর ও যুবকদের ইসলামের দিকে ফিরিয়ে আনতে হলে নামাজের কোনো বিকল্প নেই। তাদের মোবাইল ফোনে আসক্তি কমিয়ে নামাজ ও ধর্মীয় কাজে উৎসাহিত এবং মসজিদমুখী করাই আমাদের মূল লক্ষ্য। মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক পরশ তালুকদার জানান, এমন উদ্যোগ আমাদের সমাজকে আরো সুন্দর করবে। এতে কিশোর ও যুবকরা নামাজের প্রতি আগ্রহী হবে। তাদের দেখে অন্যরাও নামাজে আসবেন। প্রতিটি এলাকায় এমন উদ্যোগ নিলে সমাজ থেকে অপসংস্কৃতি দূর হবে। সবার কাছে দোয়া চাই আল্লাহ্ যেন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে দ্বীন ইসলামের জন্য কবুল করেন। আমাদের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত থাকবে। 

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আতাউর রহমান খান, সিনিয়র সহ-সভাপতি রেজানুর মির্জা, সাধারণ সম্পাদক পরশ তালুকদার, কোষাধক্ষ্য নাসির উদ্দিন টিটু, মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি সাদ রহমান সহ মসজিদের মুসল্লীর উপস্থিত ছিলেন। 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ