টাঙ্গাইলে টিচার্স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৯ মার্চ সোমবার টাঙ্গাইল সরকারি মহিলা কলেজে প্রায় ২০০জন সরকারি সা’দত কলেজের সাবেক শিক্ষার্থী, যারা শিক্ষকতায় জড়িত, তাদের ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা জাহান।
টিচার্স ফোরামের সভাপতি, টাঙ্গাইল সরকারি মহিলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগীয় প্রধান মোঃ আলতাফ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ঘাটাইল জিবিজি কলেজের সহকারী অধ্যাপক খন্দকার জাহিদুল ইসলাম, কালিহাতী লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজের অধ্যক্ষ মোঃ শাহাজাহান কবীর, বাঘিল কৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জেসমিন আক্তার বন্যা, টিচার্স ফোরামের কোষাধ্যক্ষ ও টাঙ্গাইল মহিলা কলেজের হিসাববিজ্ঞানের প্রভাষক সোলায়মান মিয়া, মির্জাপুর কুড়ালিয়া পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান এমসাদ হোসেন নয়ন, বানিয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, সা’দত কলেজের প্রভাষক ফিরোজ আল মামুন প্রমুখ।
ইফতার মাহফিলের সার্বিক দায়িত্ব ও পরিচালনায় ছিলেন টিচার্স ফোরামের সাধারণ সম্পাদক ও সরকারি সা’দত কলেজের সহকারি অধ্যাপক আতিকুর রহমান।