ঢাকা | 12 March 2026

মধুপুরে শালবন ক্রিয়েশন পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Mar 12, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের মধুপুরে শালবন ক্রিয়েশনের  পক্ষ থেকে বিকেলে  শালবন ক্রিয়েশন কার্যালয়ে মধুপুরে সামাজিক উন্নয়ন ও সমাজে বিভিন্ন ধরনের ভাল কাজের স্বীকৃতি স্বরূপ হাবিব নিশো নামে এক যুবককে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে। হাবিব নিশু উপজেলার আউশনারা ইউনিয়নের বোকারবাইদ গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে। মধুপুরের ইতিহাস,ঐতিহ্য ও মধুপুর  গরাঞ্চলের  সৌন্দর্য সহ  প্রকৃতির বিভিন্ন গুরুত্বপূর্ণ  ভিডিও নির্মাণ  করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার কারনে কন্টেনক্রিয়েটর মাহিন  ইসলাম পরানকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে। মাহিন ইসলাম পরান অরণখোলা ইউনিয়নের ভুটিয়া গ্রামের হাবিবুর রহমান এর ছেলে। শুভেচ্ছা স্মারক প্রদান অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন।  এসময়ে অনুষ্ঠানটি সভাপতিত্বে  করেন ওবায়দুল্লাহ অন্যন মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সভাপতি রতন হায়দার, সাবেক প্যানেল মেয়র মেহেদী হাসান মিন্জু, শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মিনজুর রহমান নান্নু, মধুপুর প্রেসক্লাবেরসহ-সভাপতি মেজবাহ উদ্দিন আহমেদ সহ-সভাপতি আঃ হামিদ, , সাধারণ সম্পাদক নাজমুছ সাদাৎ নোমান, সাবেক কাউন্সিলর শাহআলম  সহ অন্যান্য সুধিজন উপস্থিত ছিলেন। 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ