ঢাকা | 01 September 2026

টাঙ্গাইলে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 1, 2026 ইং
ছবির ক্যাপশন: টাঙ্গাইলে নজরুল বর্ষ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বেলুন উড়িয়ে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক। ছবির ক্যাপশন: টাঙ্গাইলে নজরুল বর্ষ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বেলুন উড়িয়ে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক।
ad728
 নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সকল শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা দেশব্যাপী একযোগে উদ্বোধন এর অংশ হিসেবে টাঙ্গাইলেও নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লায়লা আঞ্জুমান বানু, টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ।

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন, প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুল, মাধ্যমিক ও কারিগরি বিদ্যালয় (মাধ্যমিক পর্যন্ত), মাদ্রসা,কলেজ,বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
প্রতিযোগিতার বিষয়গুলো হচ্ছে  সংগীত (নজরুল সংগীত), আবৃত্তি (নজরুণের নির্ধারিত কবিতা), চিত্রাঙ্কন,স্মভিনয় (একক), নৃত্য (একক), হামদ ও নাত, উপস্থিত বক্তৃতা, রচনা প্রতিযোগিতা।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ