ঢাকা | 07 April 2026

টাঙ্গাইলে নব-নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের এনসিডি ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Apr 7, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ বিষয়ক STEPS Survey ২০২২ অনুযায়ী প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় ২৫% মানুষ, অর্থাৎ প্রতি চার জনে একজন, উচ্চ রক্তচাপে আক্রান্ত।টাঙ্গাইলে নব-নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের এনসিডি ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় ৭১% আসলে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ অন্যান্য অসংক্রামক রোগের কারণে ঘটে। এর মধ্যে প্রায় ৩৪% মৃত্যু হৃদরোগ ও স্ট্রোকজনিত কারণে হয়।

হৃদরোগ ও স্ট্রোকসহ অন্যান্য অসংক্রামক রোগের কারণে মৃত্যুহার কমানো এবং বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও কার্যকর ও শক্তিশালী করার লক্ষ্যে আজ টাঙ্গাইল জেলার সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে নব-নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের জন্য দিনব্যাপী এনসিডি বিষয়ক ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্কশপের শুভ উদ্বোধন ও সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলার সিভিল সার্জন ডা. এফ. এম. মাহবুবুল আলম। সভাপতির বক্তব্যে ডা. এফ. এম. মাহবুবুল আলম অংশগ্রহণকারীদের ওয়ার্কশপের সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশকে ধন্যবাদ জ্ঞাপন করেন এমন একটি সুন্দর ও কার্যকরী ওয়ার্কশপ আয়োজন করার জন্য।

ওরিয়েন্টেশন ওয়ার্কশপের সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. আজিজুল হক এবং সেশন পরিচালনার দায়িত্বে ছিলেন বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কার্যক্রম, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর ময়মনসিংহ বিভাগীয় প্রোগ্রাম অফিসার ডা. শৌভিক রায় ও বিভাগীয় সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. মো. আব্বাস ইবনে করিম।

জেলার ১১টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (সদর উপজেলা ব্যতীত) এনসিডি কর্ণারের মাধ্যমে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ অন্যান্য অসংক্রামক রোগের সেবাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই কার্যক্রম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) প্রোগ্রাম এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সম্পন্ন হচ্ছে।

প্রান্তিক জনগণের এনসিডি বিষয়ক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নব-নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের এনসিডি বিষয়ক সিরিজ ওয়ার্কশপের আওতায় আনা হয়েছে। আজ ১১টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আগত ৮৫ জন নব-নিয়োগপ্রাপ্ত চিকিৎসক এই ওয়ার্কশপে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, টাঙ্গাইল জেলার ১১টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্ণারের মাধ্যমে মার্চ ২০২৬ পর্যন্ত প্রায় ৩০ হাজার জন উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগী ডিজিটাল এপ (সিম্পল এপ) এর মাধ্যমে নিবন্ধিত হয়েছেন, যাদের প্রায় ৬৫% নিয়ন্ত্রণে রয়েছেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ