ঢাকা | 23 July 2026

টাঙ্গাইলে নারী উদ্যোক্তাদের ব্যাংক লিটারেসি ও এআই প্রশিক্ষণ এবং পণ্য প্রদর্শনী সম্পন্ন

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Jul 23, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
নারী উদ্যোক্তাদের ব্যাংকিং সংক্রান্ত জ্ঞান বৃদ্ধি এবং ব্যবসা পরিচালনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে টাঙ্গাইলে দুই দিনব্যাপী 'ব্যাংক লিটারেসি ও ব্যবসায় এআই ব্যবহারের ওপর প্রশিক্ষণ ও পণ্য প্রদর্শনী' কর্মসূচির সফল সমাপ্তি ঘটেছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দুই দিনব্যাপী (২২ ও ২৩ জুলাই) এই আয়োজনের পর্দা নামে। ‘ইস্টার্ন ব্যাংক পিএলসি’ (ইবিএল উইমেন ব্যাংকিং)-এর পৃষ্ঠপোষকতায় এ কর্মসূচির আয়োজন করে ‘তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি’ (গ্রাসরুটস)।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মিয়া। বক্তব্যে তিনি বলেন, "প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে নারী উদ্যোক্তাদের কেবল সনাতন ব্যবসায় আটকে থাকলে চলবে না। ব্যাংকিং জ্ঞান অর্জন এবং এআই প্রযুক্তির ব্যবহারে দক্ষতা অর্জন করা এখন সময়ের দাবি। এ ধরনের প্রশিক্ষণ উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ, আর্থিক অন্তর্ভুক্তি এবং ডিজিটাল সক্ষমতা বৃদ্ধিতে সুদূরপ্রসারী ভূমিকা রাখবে।"

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি টাঙ্গাইল শাখার সেক্রেটারি খাইরুননেসা সেতু এবং এতে সভাপতিত্ব করেন সংগঠনের টাঙ্গাইল শাখার সভাপতি উর্মি আক্তার পরি।

কর্মসূচিতে অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের আধুনিক ব্যাংকিং সেবা, সঠিক আর্থিক ব্যবস্থাপনা, ডিজিটাল লেনদেন ব্যবস্থা, ব্যবসায় এআই-এর ব্যবহার, অনলাইন বিপণন (মার্কেটিং) এবং আধুনিক ব্যবসা পরিচালনার বিভিন্ন কৌশল সম্পর্কে বাস্তবিক প্রশিক্ষণ দেওয়া হয়। একই সঙ্গে মেলায় অংশ নেওয়া উদ্যোক্তাদের নিজেদের হাতে তৈরি বিভিন্ন পণ্যের প্রদর্শনীর আয়োজন করা হয়, যা উপস্থিত দর্শকদের নজর কাড়ে।

সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শামসুন্নাহার সালমা, কোষাধ্যক্ষ মাজেদা আক্তার, প্রচার সম্পাদক সুপ্রিয়া দাস, ইস্টার্ন ব্যাংকের প্রতিনিধি জুবায়ের সহ সংগঠনের স্থানীয় নেতৃত্ব ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা নারী উদ্যোক্তারা।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নারী উদ্যোক্তাদের আর্থিক সচেতনতা বৃদ্ধি, প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং তাদের দক্ষ ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতে এই ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ