ঢাকা | 09 March 2026

টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষকদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Mar 8, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপদেষ্টা সুলতান সালাউদ্দিন টুকুকে সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) বিকেলে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির টাঙ্গাইল সদর উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কারণ একজন মানুষের শিক্ষাজীবনের মূল ভিত্তি বা ফাউন্ডেশন গড়ে ওঠে প্রাথমিক স্তর থেকেই, আর সেই ভিত্তি নির্মাণের কাজটি করেন প্রাথমিকের শিক্ষকরা।তিনি বলেন, একজন শিক্ষার্থীকে যেভাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা গড়ে তুলতে পারেন, পরবর্তী স্তরে সেইভাবে গড়ে তোলা সম্ভব হয় না। তাই শিক্ষার্থীদের মৌলিক ভিত্তি গড়ে তোলার ক্ষেত্রে আপনাদের গুরুত্ব সবচেয়ে বেশি।

তিনি আরও বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার বিষয়টি আমাদের ৩১ দফা কর্মসূচিতে উল্লেখ রয়েছে। প্রাথমিক শিক্ষকদের বেতন স্কেলসহ অন্যান্য দাবি-দাওয়ার বিষয়েও সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। 'আমার বিশ্বাস, আপনারা বর্তমানে যা পাচ্ছেন, ভবিষ্যতে তার চেয়েও বেশি সুবিধা পাবেন ইনশাআল্লাহ,' যোগ করেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, মানুষের প্রকৃত কারিগর হচ্ছেন শিক্ষকরা। আপনারাই সমাজকে বদলে দিতে পারেন এবং সমাজকে সঠিক পথে এগিয়ে নেওয়ার সক্ষমতা আপনাদেরই রয়েছে। শিক্ষকরা যখনই তাকে ডাকবেন, তিনি তাদের পাশে থাকবেন বলেও আশ্বাস দেন।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির টাঙ্গাইল সদর উপজেলা শাখার সভাপতি মো. মাযহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. মোজাহারুল ইসলাম মাজহার।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ