ঢাকা | 19 April 2026

টাঙ্গাইলে বালুবাহী ট্রাকচাপায় ২ শ্রমিক নিহত

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Apr 19, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের কালিহাতীতে বালুবাহী ট্রাকচাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার হাসমত হাসু (২০) ও একই জেলার আশরাফ (৩০)।পুলিশ ও স্থানীয়রা জানায়, যমুনা থেকে ঢাকাগামী একটি বালুবাহী ট্রাক মহাসড়কের চর ভাবলা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে কর্মরত শ্রমিকের ওপরে উঠে যায়। এ সময় ঘটনাস্থলে দুই শ্রমিক মারা যান।

যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ