ঢাকা | 14 April 2026

টাঙ্গাইলে সচেতন নাগরিক ফোরামের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Apr 13, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের উন্নয়ন ও নাগরিক সমস্যা সমাধানে রোববার (১২ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল ক্লাবে 'টাঙ্গাইল সচেতন নাগরিক ফোরাম'-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

মতবিনিময় সভায় বক্তারা টাঙ্গাইল শহরের প্রধান দুটি সমস্যার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এক সময়ের প্রমত্তা লৌহজং নদীর বর্তমান বেহাল দশা এবং তা উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ এবং টাঙ্গাইল শহরের ক্রমবর্ধমান ও অসহনীয় যানজট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, "টাঙ্গাইলকে একটি আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। লৌহজং নদীর প্রাণ ফিরিয়ে আনা এবং যানজট নিরসনে স্থানীয় প্রশাসন ও সচেতন নাগরিকদের সাথে নিয়ে সমন্বিতভাবে কাজ করা হবে।"

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ওবায়দুল হক নাসির, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু বিশিষ্ট সমাজসেবক সাঈদ লুৎফুল্লাহ (সাঈদ খোকন)। টাঙ্গাইল সচেতন নাগরিক ফোরামের আহ্বায়ক আকিবুর রহমান ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রফিকুল ইসলাম রিপন। বক্তারা জেলা শহরকে আরও গতিশীল এবং পরিবেশবান্ধব করার লক্ষ্যে নাগরিক সচেতনতা ও প্রশাসনিক তৎপরতা বাড়ানোর ওপর জোর দেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ