ঢাকা | 21 February 2026

টাঙ্গাইলে সুবিধাবঞ্চিত শিশু, গর্ভবতী মা ও নারীদের মধ্যে বিনা মূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরন

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Feb 21, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
আহনাফ হোসেন
শুক্রবার (২০) টাঙ্গাইলে পাসপোর্ট অফিসের সামনে Youth Change Maker (IYCM),এর উদ্যোগে আয়োজিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প।
এটির মাধ্যম টাঙ্গাইলের হাউসিং এলাকার বস্তি গুলোর প্রয় শতাধিক সুবিধাবঞ্চিত শিশু, গর্ভবতী মা ও নারীদের মধ্যে বিনা মূল্যে চিকিৎসা ও প্রয়োজনিয় ঔষধ বিতরন করা হায়। এই সংস্থাটি মূলত এইচডিজির ছয়টি ধাপ নিয়ে কাজ করছে, মা ও শিশুর স্বাস্থ্য, জলবায়ু, মেডিকেল ক্যাম্পং, যুব উন্নয়ন ও প্রশিক্ষণ, খাদ্য ও ত্রান ইত্যাদি। এই লক্ষমাত্রা গুলোকে সামনে রেখে Youth Change Maker (IYCM) এর সদস্যরা অতি  পারদর্শিতার সাথে এই ক্যাম্পেইনটি পরিচালনা করতে সাহায্য করে। এই মেডিকেল ক্যাম্প টি পরিচালনা করেন মেডিসিন, সার্জারী, মা ও শিশু রোগে অভিজ্ঞ, ডাঃ মোঃ শামীম-আল-মামুন,এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য),মেডিকেল অফিসার। তিনি অতি যত্নের সাথে ও অভিজ্ঞ ভাবে এই মেডিকেল ক্যাম্পটি পরিচালনা করেন,এবং এই মেডিকেল ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব  আশরাফ পাহেলী, তনি এই মেডিকেল ক্যাম্পে যুক্ত হয়ে অনেক আন্দদিত হয়েছেন এবং তিনি আরও বলেন আমাদের টাঙ্গাইলের এই ধরনের ক্যাম্পেইনের আরো দরকার রয়েছে। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষেরা বিভিন্ন সুযোগ সুবিধা পাবে এবং তাদের স্বাস্থ্যের অবনতি হবে না। এর ফলে তারা কর্ম করে খেতে পারবে এবং কখনো অন্যদের কাছে হাত পাততে হবে না।  মূলত স্বাস্থ্যই সকল কিছুর মূলে স্বাস্থ্য ঠিকতো সবই ঠিক।
মেডিকেল ক্যাম্পেইন শেষে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে একটি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং এ সময় শিশুরা বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করে এবং পুরস্কার অর্জন করে যারা স্বাভাবিক ভাবে পুরস্কার অর্জন করতে বৃথা হয়েছিল তাদের জন্য সান্তনা পুরস্কারের ব্যবস্থা ছিল। বিশেষ করে এই ক্রীড়া প্রতিযোগিতা এবং বিভিন্ন পুরস্কার সুবিধাবঞ্চিত পথ শিশুদেরকে এই মেডিকেল ক্যাম্পেইন আকর্ষণ করেছে। 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ