টাঙ্গাইল পৌরশহরের অলোয়া এলাকায় ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। অলোয়া-ভবানী যুবসংঘ সোমবার বিকেলে এই খেলার আয়োজন করে। দৃষ্টিনন্দন এই খেলা বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপভোগ করেন।
হাডুডু খেলার উদ্বোধন করেন টাঙ্গাইল সদর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজীতদের মাঝে পুরষ্কর তুলে দেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হাসান সানু। এ সময় অলোয়া ভবানী যুব সংঘের মো. আনোয়ার হোসেন, শফিকুল ইসলাম ও ছাত্রদল নেতা আজাদ মিয়া বক্তব্য দেন।