টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকালে টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে এবং দুর্নীতি দমন কমিশন টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহযোগিতায় টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ এই সততা স্টোর এর শুভ উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে সততা স্টোর এর উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশন টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ বেলাল হোসেন।
এ সময় বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মুজিবুল আহসান, টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাহাঙ্গীর হোসেন, সহকারী শিক্ষক মনিকা রানী পোদ্দার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির
সভাপতি আলীম আল রাজী, সদস্য মৃণাল কান্তি রায় প্রমূখ।
সততা স্টোর এর উদ্বোধন কালে অত্র স্কুলের শিক্ষক ও শিক্ষিকা সহ সকল শ্রেণীর ছাত্রীরা উপস্থিত ছিলেন।
এ সময় বেশ কিছু ছাত্রীরা নিজ দায়িত্বে খাতা, কলম ক্রয় করে টাকা ক্যাশ বক্সে রাখতে দেখা যায় ।