ঢাকা | 21 September 2026

টাঙ্গািইলে পরিত্যক্ত পাম্পে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 21, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
 ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত তেলের পাম্পে ছোরমান রেজা (৪০) নামে এক সাবেক ইউপি সদস্যকে দিনেদুপুরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন এলাকায় এ ঘটনা ঘটে।
 ছোরমান রেজা  টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের ভারচান্দা এলাকার আবু হানিফের ছেলে ও গালা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত পাম্পের সামনে সুরমান আলীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে। 

এ ঘটনায় টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানান, ঘটনাস্থলে থেকে ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ