ঢাকা | 02 April 2026

টাঙ্গাইলের মহাসড়কে সোনালু-জারুল-নিমের চারা রোপণ

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Apr 2, 2026 ইং
ছবির ক্যাপশন: টাঙ্গাইলের সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে মহাসড়কের পাশে চারা রোপন কার্যক্রম উদ্বোধন করেন বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন । সাথে ছিলেন সড়ক ও জনপথ বিভাগ টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী ড. সিনথীয়া আজমেরী খান। ছবির ক্যাপশন: টাঙ্গাইলের সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে মহাসড়কের পাশে চারা রোপন কার্যক্রম উদ্বোধন করেন বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন । সাথে ছিলেন সড়ক ও জনপথ বিভাগ টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী ড. সিনথীয়া আজমেরী খান।
ad728
টাঙ্গাইল সড়ক বিভাগের উদ্যোগে ‘পাচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কার্যক্রমের অংশ হিসেবে মহাসড়কের পাশে সোনালু-জারুল-নিমের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার(১ এপৃল) সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণের মাধ্যমে ওই কর্মসূচির উদ্বোধন করেন, টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন।  
 
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে সড়ক ও জনপথ অধিদপ্তরের টাঙ্গাইল সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমেরী খান সহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় সড়ক ও জনপথ অধিদপ্তরের টাঙ্গাইল সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমেরী খান জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী পরিকল্পিতভাবে মহাসড়ক-সড়কের পাশে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এটি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, সড়কের সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং যাত্রীদের জন্যও উপকারী হবে। 

তিনি জানান, সরকারের ইলেকশনের অঙ্গীকার বাস্তবায়নে ‘পাচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে মহাসড়কে সোনালু-জারুল-নিম গাছের চারা রোপণের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হয়। বুধবার এ কর্মসূচির উদ্বোধনী দিনে টাঙ্গাইল সড়ক বিভাগের উদ্যোগে পাচ শতাধিক সোনালু-জারুল-নিমের চারা রোপণ করা হচ্ছে।   

বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন আশা প্রকাশ করেন, ধারাবাহিকভাবে এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একটি পরিবেশবান্ধব সবুজ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
এ সময় টাঙ্গাইল সড়ক ও জনপথ এবং বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ