ঢাকা | 08 February 2026

তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল এন্ড বিএম কলেজের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Feb 8, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
 টাঙ্গাইলের কালিহাতী উপজেলায়  তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল এন্ড বিএম কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারী , শুক্রবার প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি, আন্তর্জাতিক মানবাধিকার ব্যক্তিত্ব আব্দুল আলীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি- বাকশিসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতা ও টাইম গ্রুপের সভাপতি অধ্যাপক আব্দুল লতিফ মন্ডল। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন নারান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কালিহাতী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোহর আলী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও এফবিসিসিআই এর সদস্য মোহাম্মদ আলমগীর হোসেন, আনেহলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ঘাটাইল উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিউর রহমান মুক্তা, বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম হূমায়ুন খালিদ, টাঙ্গাইল নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুর মোহাম্মদ রাজ্য, কালিহাতী প্রেসক্লাবের আহ্বায়ক রশিদ আহাম্মদ আব্বাসী, কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুজ্জামান মতিন,তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল এন্ড বিএম কলেজের সিনিয়র শিক্ষক মাহমুদা আক্তার,সিংগুরিয়া স্যার আব্দুল হালিম গজনবী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলী আকবর বিএসসি,
ঘাটাইল উপজেলা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম মন্ডল,আনেহলা ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার মোর্শেদ আলম, কালিহাতী উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি রহিমা আক্তার,ঘাটাইল উপজেলা মহিলা দলের সহ-সভাপতি খন্দকার তানিয়া আলম, নারান্দিয়া ইউনিয়নের ধানের শীষের নির্বাচন কমিটির আহ্বায়ক ফিরোজ তালুকদার, সদস্য সচিব আব্দুল বাতেন ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, ইব্রাহিম মাতব্বর,আলহাজ্ব রহিজ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তোফাজ্জল হোসেন তুহিন ও সিনিয়র শিক্ষক সাইফুল ইসলাম সাইফুল্লাহ।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সবশেষে দেশসেরা শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন সাইফুল ইসলাম সাইফুল্লাহ, হাবিবুর রহমান তালুকদার, মেহেদী হাসান নাঈম , আল আমিন সরকার,শাহ ইলিয়াসুর রহমান শাহীন,আবু জায়েদ তালুকদার, হাসিনা আক্তার,রিনা খাতুন, রোজিনা আক্তার প্রমুখ।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ