ঢাকা | 28 September 2026

ধনবাড়ীতে ছাত্রদলের নয়া কমিটির আনন্দ মিছিল

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 28, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা ছাত্র দলের  নয়া কমিটি হওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপি’র দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়ক প্রদক্ষিণ করে ধনবাড়ী-তারাকান্দি আঞ্চলিক সড়কে হয়ে ধনবাড়ী প্রেসক্লাবের সামনে দিয়ে বিএনপি’র দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন, ধনবাড়ী উপজেলা ছাত্র দলের নয়া কমিটির সভাপতি সাজ্জাদ খান সুজন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজীব, সিনিয়র সহ-সভাপতি আল আমিন খান, বিজয় সরকার,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক  রিফাত আহম্মেদ একিন, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল রানা সজীব ও প্রচার সম্পাদক শাকিল আহমেদ সজীব প্রমূখ।

সভায় বক্তারা আগামী দিনে বর্তমান প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের হাত কে শক্তিশালী করার লক্ষ্যে সকল ছাত্রদল কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে দীর্ঘ ২২ বছর এই কমিটি অনুমোদন দেওয়ায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি সহ জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ কে আন্তরিক অভিনন্দন জানান তারা।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ