টাঙ্গাইলের ধনবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সাবেক চেয়ারপার্সন প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনা ও বিএনপি’র নব নির্বাচিত এমপিদের শুকরিয়াতানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার মুশুদ্দি ইউনিয়নের চৌরাস্তা এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।মুশুদ্দি ইউনিয়ন বিএনপি’র সভাপতি বদিউজ্জামান মুরাদের সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠান পরিচালনা করেন ধনবাড়ী উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক এনামুল হক।
এসময় বক্তব্য দেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ধনবাড়ী উপজেলা শাখার সহ সভাপতি ও মুশুদ্দি ইউনিয়ন শাখা’র সভাপতি মৌলভী আব্দুল মোতালেব, ওলামা দল ধনবাড়ী উপজেলা শাখার সদস্য সচিব হাফেজ ফজলুল হক, মুশুদ্দি ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আলী আল রাজী মিনু ও বিএনপি নেতা জামিল হায়দার টুটুলসহ অন্যান্যরা।
সদ্য নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে ধনবাড়ী উপলো ওলামা দলের অগ্রণী ভূমিকা পালনে বিএনপি’র পক্ষ থেকে তাদেরকে ফুলের শুভেচ্ছা দেয়া হয়। ও সেই সাথে ইতিহাস ঐতিহ্যের মধুপুর ও ধনবাড়ী উপজেলার উন্নয়নে বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের কাছে নর্ব নির্বাচিত সংসদ সদস্য বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী সদস্য ফকির মাহবুব অনাম স্বপন কে মন্ত্রীত্ব দেওয়ার দাবী করেন বক্তারা।
উক্ত দোয়া মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের উপজেলা শাখা ও প্রত্যেক ইউনিয়ন শাখাসহ বিএনপি’র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে আলোচনা শেষে সন্ধ্যায় দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।