ঢাকা | 25 August 2026

পরিবেশ রক্ষার অঙ্গীকার নিয়ে “সর্বদা নির্ভীক ফাউন্ডেশন” এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Aug 25, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

সামাজিক মানবিক কাজের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সচেতনতা বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগের মধ্য দিয়ে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী তৃতীয় বর্ষে পদার্পণ উদযাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন 'সর্বদা নির্ভীক ফাউন্ডেশন' সোমবার (২৪ আগস্ট) সাকির্ট হাউজের এলাকায় দিনব্যাপী গেট টুগেদার অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। অনুষ্ঠান শেষে সংগঠনের প্রত্যেক সদস্যের হাতে পরিবেশবান্ধব গাছের চারা তুলে দেওয়া হয়।

 

প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে পরিবেশের জন্য কার্যকর কিছু করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। বর্তমান সময়ে বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং অবাধে বৃক্ষনিধনের ফলে প্রাকৃতিক ভারসাম্য চরম হুমকির মুখে পড়েছে।

 

এই উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রাতিষ্ঠানিক ব্যক্তিগত জায়গা থেকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় অনুষ্ঠান থেকে।গাছের চারা বিতরণের পাশাপাশি প্রত্যেক সদস্যকে একটি করে গাছ রোপণ এবং এর যথাযথ পরিচর্যার দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হয়। সদস্যরা এই চারাগুলো নিজ নিজ এলাকায় রোপণ করবেন এবং তা বড় হওয়া পর্যন্ত নিয়মিত তদারকি করবেন। এর মূল উদ্দেশ্য হলো সদস্যদের মধ্যে পরিবেশের প্রতি ব্যক্তিগত দায়বদ্ধতা তৈরি করা এবং সর্বস্তরে বৃক্ষরোপণের একটি ইতিবাচক সংস্কৃতি গড়ে তোলা।

 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত গেট টুগেদারে সংগঠনের সদস্য শুভাকাঙ্ক্ষীরা একত্রিত হন। পারস্পরিক সৌহার্দ্য প্রকাশ, বিগত দিনের অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ সামাজিক মানবিক কর্ম পরিকল্পনা নিয়ে দিনভর প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

 

সংগঠনের দায়িত্বশীল প্রতিনিধিরা জানান, সর্বদা নির্ভীক ফাউন্ডেশন শুরু থেকেই মানবিক সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করে আসছে। আগামীতেও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি পরিবেশ সংরক্ষণে ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। একটি গাছ হয়তো রাতারাতি বড় পরিবর্তন আনবে না, তবে প্রতিটি মানুষ যদি একটি করে গাছ রোপণ পরিচর্যার দায়িত্ব নেয়, তবে সম্মিলিত সেই চেষ্টা পরিবেশ সুরক্ষায় বড় ভূমিকা রাখবে।

উৎসব উদযাপন কেবল আনন্দের অনুসঙ্গ নয়, বরং তা হতে পারে সমাজ পরিবেশের প্রতি অঙ্গীকার প্রকাশের মাধ্যম-এই পরিবেশবান্বব বার্তাই ছড়িয়ে দিল সর্বদা নির্ভীক ফাউন্ডেশন।

 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ