ঢাকা | 17 September 2026

ভূঞাপুরের দুই জুলাই যোদ্ধা ইয়াবাসহ গ্রেপ্তার

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 17, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
কামাল হোসেন 
টাঙ্গাইলের কালিহাতীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই জুলাই যোদ্ধাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ৩শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)  বিকেলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডের বৃষ্টি হোটেলের  সামনে থেকে তাদের গ্রেপ্তার করে। 

আটককৃতরা হলেন, ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ও চিতুলিয়াপাড়ার আজাহার আলীর ছেলে জুলাই যোদ্ধা হাছান আলী (৩৭), এবং একই উপজেলার শালদাইর গ্রামের আব্দুল হকের ছেলে ও গোবিন্দাসী ইউনিয়ন যুবদলের সদস্য জুলাই যোদ্ধা মাহমুদুল হাসান (৩৪)। পুলিশ প্রত্যেকজনের কাছ থেকে ১৫০ পিচ করে ৩'শ পিচ ইয়াবা উদ্ধার করে।

জানা গেছে, জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে তারা দুইজন রাজনৈতিক ছত্রছায়ায় এলাকায় দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদকের ব্যবসা করে আসছিল। এছাড়াও বিভিন্ন সময় প্রশাসনকে চাপে রাখতো জুলাই যোদ্ধার প্রভাব খাটিয়ে। 

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উপপরিদর্শক রাইজ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এলেঙ্গার একটি হোটেল সংলগ্ন এলাকা থেকে দুইজন জুলাই যোদ্ধাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। বুধবার আইনী প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। 

তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে ইয়াবা ট্যাবলেট গাবসারা থেকে নিয়ে এসে এলেঙ্গাতে বিক্রির জন্য ক্রেতার অপেক্ষায় ছিলো। 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ