ঢাকা | 20 April 2026

ভূঞাপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Apr 20, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
কামাল হোসেন 
টাঙ্গাইলের ভূঞাপুরে নিজ বাড়িতে একা পেয়ে এক প্রতিবন্ধী তরুণীকে (২৫) জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া এলাকায় এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত খানুরবাড়ি গ্রামের  মৃত রাধিকা সরকারের ছেলে কমল সরকারকে (৫০) গ্রেপ্তার করেছে ভূঞাপুর থানা পুলিশ। 

অভিযোগে জানা যায়, গত ১৮ আগস্ট সকাল আনুমানিক ৯ টার দিকে ভুক্তভোগী তরুণী বাড়িতে একা ছিলেন। এ সুযোগে অভিযুক্ত কমল সরকার বাড়িতে প্রবেশ করে তাকে জোর করে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে। এ সময় তরুণীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে শুরু করলে অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে আসামী কমল সরকারকে গ্রেপ্তার করে।

ভুক্তভোগীর পরিবার জানায়, অভিযুক্তের বাড়ির পাশাপাশি ভুক্তভোগীর বাড়ি থাকায় তাদের সঙ্গে পূর্ব পরিচয় ও পারিবারিক যোগাযোগ ছিল। সেই সম্পর্কের সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে বলে তারা দাবি করেন। 

এদিকে ঘটনার পর স্থানীয়ভাবে ভুক্তভোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং দ্রুত অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ