টাঙ্গাইলের মধুপুর উপজেলায় কর্মরত কেমিস্টদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৮মার্চ রোববার মধুপুরের স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত এই সম্মেলনের আয়োজন করে এসএমসি এন্টারপ্রাইজ।
এতে সভাপতিত্ব করেন শাহজালাল ফার্মেসীর স্বত্বাধিকারী হাকিম মোঃ আখতারুজ্জামান আক্তার।
এতে প্রধান অতিথি ছিলেন এসএমসির সেলস প্রমোশন অফিসার মোঃ আবু রায়হান মাসুদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসএমসি এন্টারপ্রাইজের সেলস অফিসার সাজু আহমেদ, মাওলানা মোঃ আবু তাহের প্রমুখ।