ঢাকা | 19 May 2026

মধুপুরে চাহিদার চেয়ে যোগান বেশি: কোরবানির পশুর হাটে উদ্বৃত্ত ৩ হাজার ৪৩৭টি গবাদি পশু

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :May 19, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের মধুপুরে কোরবানিযোগ্য পশুর চাহিদার চেয়ে যোগান বৃদ্ধি পেয়েছে। এবার মধুপুরের ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় কোরবানিযোগ্য পশুর পরিমাণ ১৮ হাজার ৬৩৫টি। অপরদিকে মধুপুরে এর চাহিদা রয়েছে ১৫ হাজার ১৮৮টি। উদ্যোক্ত ও পরিচর্যা বৃদ্ধি পাওয়ায় এই সফলতা এসেছে বলে নিশ্চিত করেছে প্রাণিসম্পদ বিভাগ। লাভের আশায় কোরবানিযোগ্য পশুর সর্বোচ্চ যত্ন নিচ্ছেন টাঙ্গাইলের মধুপুর উপজেলার খামারিরা। উপজেলার ছোট-বড় এক হাজার ৩২টি খামারে প্রায় ১৮ হাজার ৬৩৫ টি কোরবানিযোগ্য পশু প্রস্তুত রয়েছে। প্রাণিসম্পদ বিভাগও খামারগুলোতে সর্বোচ্চ তদারকির পাশাপাশি হাটগুলোতে মেডিকেল টিমের ব্যবস্থা করেছে। এবার কোরবানির ঈদকে সামনে রেখে অধিকাংশ খামারিরা লাভের আশা করছেন। মধুপুর উপজেলা প্রতিটি গ্রামেই ছোটবড় খামার গড়ে উঠেছে। প্রাণি সম্পদ অধিদপ্তরের হিসাবে মধুপুরে এক হাজার ৩২টি গবাদি পশুরু খামার রয়েছে। প্রতিটি খামারের মালিকরাই সনাতন পদ্ধতিতে ঘাস, খড়, ভুসি দিয়েই গরু-ছাগল লালন পালন করেছেন।

আকাশী গ্রামের খামার মালিক মো. নাজমুল হক জানান, বর্তমানে আমার খামারে ৬০ টি গরু রয়েছে। আমি প্রাকৃতিক উপায়ে ঘাস খর ভুসি ইত্যাদি দিয়ে খাবার বানিয়ে গরু খাবারের যোগান দেওয়া হয়। কোরবানির ঈদে ভালো দাম নিয়ে বিক্রির আশা করছেন তিনি। এই খামারের পরিচর্যার জন্য নিয়মিত চারজন শ্রমিক কাজ করছে।
খামারি রফিকুল ইসলাম জানান, গত বছর আমাদের খামারে ব্যাপক ক্ষতি হয়েছে। এ বছর গরুর বাজার মূল্য আগের তুলনায় একটু ভালো। এবার ক্ষতি কাটিয়ে লাভের মুখ দেখার সম্ভাবনা রয়েছে।

খামারী মালিক মো: রেজাউল করিম বলেন, এক সময় আমরা বেকার ছিলাম বর্তমানে এখানে ১০ টির মতো গরু রয়েছে। এমন অবস্থা নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি আরো ২ জন লেকের কর্মসংস্থান হয়েছে। কোরবানির এই মৌসুমে সব গরু বিক্রি ভালো টাকা লাভ করতে পারবো।

মধুপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শহীদুজ্জামান জানান, মধুপুরের এবার ১৮ হাজার ৬৩৫ টি কোরবানিযোগ্য পশু রয়েছে। চাহিদা রয়েছে ১৫ হাজার ১৮৮টি। এবছর উদ্বৃত্ত রয়েছে ৩ হাজার ৪৩৭টি গবাদি পশু। এবার মধুপুরের খামারিরা এলাকার চাহিদা মিটিয়ে অন্য জেলার কোরবানির পশুর চাহিদা পূরণ করতে পারবে। তিনি আরও জানান, মধুপুরের কোরবানির পশুর হাটগুলোতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য মেডিকেল টিমের ব্যবস্থা করা হয়েছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ