ঢাকা | 29 March 2026

মধুপুরে সুবিধাবঞ্চিতদের নগদ অর্থ-বস্ত্র বিতরণ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Mar 29, 2026 ইং
ছবির ক্যাপশন: টাঙ্গাইলের মধুুপুরে সুবিধাবঞ্চিতদের হাতে ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপনের  পক্ষে উপহার সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। ছবির ক্যাপশন: টাঙ্গাইলের মধুুপুরে সুবিধাবঞ্চিতদের হাতে ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপনের পক্ষে উপহার সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন।
ad728
টাঙ্গাইলের মধুপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে নগদ অর্থ, শাড়ি, থ্রিপিস ও হাজী রুমাল বিতরণ করা হয়েছে। টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের সংসদ সদস্য ও ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপনের পক্ষ থেকে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। তারপক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপকারভোগিদের হাতে উপহার সামগ্রী তুলে দেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। 
এ সময় উপস্থিত সহকারি কমিশনার ভূমি মো. নঈম উদ্দিন, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক, ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা মো. আব্দুস সামাদ, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, মধুপুর পৌরবিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মোতালিবসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. মনিরুজ্জামানসহ প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

এসময় ৪শ গৃহবধূকে শাড়ি, ৬০ জনকে থ্রিপিস, ৩০ জনকে হাজী রুমাল, ১২০জনকে ৫হাজার টাকা হিসেবে ৬ লক্ষ টাকা বিতরণ করা হয়।




কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ