টাঙ্গাইলের বাসাইলে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (এপ্রিল) দুপুরে উপজেলার কাউলজানী ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্প ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউল গণি হাবিব। অনুষ্ঠানে নিরাপদ অভিবাসন ও ক্ষতিগ্রস্থ বাংলাদেশি বিদেশ-ফেরতদের টেকসই পুনরেকত্রীকরণ নিশ্চিতসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন মাইগেগ্রশন প্রোগ্রামের এমআরএসসি’র সাইকোসোশ্যাল কাউন্সেলর কাব্য মাহমুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য রানা হামিদ লিটন ও ফারুক হোসেন। এসময় প্রোগ্রাম অর্গানাইজার মো. শামীম হোসেন, প্রবাসবন্ধু ফোরামের সদস্য এনায়েত করিম বিজয়সহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, শিক্ষক, ক্ষতিগ্রস্ত বিদেশ-ফেরতসহ বিভিন্ন পেশার লোকজন কর্মশালায় অংশ নেন।