ঢাকা | 21 July 2026

মির্জাপুরে ইসলামী ব্যাংক পিএলসি’র গ্রাহক সমাবেশ

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Jul 20, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ও বাংলা কিউআর কোড বুথ উদ্বোধন করা হয়েছে। রোববার বিকালে কলেজ রোডে সৈয়দ টাওয়ারে মির্জাপুর শাখা কার্যালয়ে এ গ্রাহক সমাবেশের আয়োজন করা হয়। “কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ” এই শ্লোগানে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। এফ এ বি ভিপি ও মির্জাপুরের শাখা প্রধান মোহাম্মদ আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ময়মনসিংহ জোনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান মো. আনিছুর রহমান। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ইয়াহ ইয়াহ খান মারুফ, মির্জাপুর বাজার বণিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকী প্রমুখ। 

পরে প্রধান অতিথিসহ অন্যরা সৈয়দ টাওয়ারের নীচতলায় ফিতা কেটে বাংলা কিউআর কোড বুথ উদ্বোধন করেন। সমাবেশে ব্যাংকের বিপুল সংখ্যক গ্রাহক ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ