ঢাকা | 20 April 2026

মির্জাপুরে ঝুট ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Apr 20, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে আতিকুর রহমান (৫০) নামে এক গার্মেন্টস ব্যবসায়ীকে দুর্বৃত্তরা হত্যা করেছে।
শনিবার রাত ৯টার দিকে উপজেলার সাটিয়াচূড়া এলাকা থেকে হাত বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার দশানী বকশিয়া গ্রামের খালেদুর রহমানের ছেলে। তাঁর স্ত্রী একজন স্কুল শিক্ষিকা বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাত ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সাটিয়াচূড়া এলাকায় হাত বাঁধা এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে জামুর্কী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, ঝুট ব্যবসাকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সুমন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় নিহতের স্ত্রী শারমিন জাহান বাদী হয়ে মির্জাপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ