টাঙ্গাইলের মির্জাপুরে কৃষির আধুনিকায়ন ও হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি অফিসের মিলনায়তনে ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার মোট ৫৫ জন কৃষক অংশগ্রহণ করেন।
সভায় ব্র্যাক সিডের টেরিটোরি অফিসার রাশেদুল ইসলামের সঞ্চালনায় ও ঢাকা বিভাগের ব্র্যাক সিডের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদা খাতুন।
এসময় মির্জাপুর প্রেসক্লাবের সদস্য মো. জোবায়ের হোসেন, মির্জাপুর উপজেলা ব্র্যাক সিডের ডিলার ইব্রাহীম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্মশালায় কৃষিতে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে আধুনিক আমন হাইব্রিড ব্র্যাক-১০ ও রাজা ধানের ওপর ভিডিও প্রদর্শন এবং আধুনিক চাষাবাদ কৌশল সম্পর্কে আলোচনা হয়। এছাড়া আউশ মৌসুমে হাইব্রিড ধান চাষাবাদের মাধ্যমে কৃষকদের অধিক ফলন নিশ্চিতসহ কৃষি সমস্যা ও সমাধান নিয়ে আলোকপাত করেন, ব্র্যাক সিডের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আনিছুর রহমান।
কর্মশালা শেষে ৫৫ জন কৃষকের মাঝে আধুনিক আমন হাইব্রিড ব্র্যাক-১০ বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।