ঢাকা | 25 February 2026

টাঙ্গাইলে বিএনপি’র হামলার প্রতিবাদে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Jan 29, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলে জামায়াত ইসলামীর কর্মী সমর্থকদের উপর বিএনপির হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট। বুধবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়। এ সময় টাঙ্গাইলের বিভিন্ন আসনে জামায়াতে ইসলামীর নারী ও পুরুষ কর্মীদের উপর হামলার অভিযোগ করেন ১১ দলের প্রার্থী জেলা জামায়াতে ইসলামীর আমীর আহসান হাবীব মাসুদ।

সংবাদ সম্মেলনে আহসান হাবিব মাসুদ বলেন, সমাজের সব শ্রেণির মানুষ তাদের পাশে রয়েছে। ভোটাররা আমাদের সমর্থন দিচ্ছেন। হিন্দু ভোটাররাও সমর্থন দিচ্ছেন। আমরা সন্ত্রাস ও চাঁদাবাজির রাজনীতি চাই না। আমাদের নারী কর্মীদের ওপর বিভিন্ন জায়গায় হামলা করা হচ্ছে-এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। 
সংবাদ সম্মেলনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। 

এসময় টাঙ্গাইল জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি শহিদুল ইসলাম, এনসিপির জেলা আহবায়ক কামরুজ্জামান শাওন, সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি  কামরুল হাসান, সহ-সভাপতি আব্দুর রহিম, খেলাফত মজলিসের জেলা সহ-সভাপতি মুফতি আব্দুর রহমান মাদানি, এবি পার্টির জেলা সমন্বয়ক আলাউদ্দিন খালিদ, শহর জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সদর আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল, সেক্রেটারি আলমগীর হোসেন, শহর সেক্রেটারি সাইফুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের পৌর সভাপতি ওলিউল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। 




কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ