ঢাকা | 06 July 2026

মুক্তাগাছায় সাংবাদিক মুক্তা’র পুত্র পারভেজের ইন্তেকাল।। শোক প্রকাশ

বিশেষ প্রতিবেদক, .
নিউজ প্রকাশের তারিখ :Jul 6, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

ময়মনসিংহ ব্যুরো
য়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও মুক্তাগাছা প্রেসক্লাবের আহ্বায়ক, বিশিষ্ট শিক্ষানুরাগী এ জেড এম ইমাম উদ্দিন মুক্তা’র ছোট ছেলে সাংবাদিক খালিদ খুররম পারভেজ (৪০) ইন্তেকাল করেছেন। তিনি শনিবার (৫ জুলাই) দিবাগত রাত ২টা ৩০ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

​তিনি সাপ্তাহিক ‘আলোড়ন বার্তা’র সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি দৈনিক ঢাকা টিউলিপ পত্রিকার মুক্তাগাছা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। সাংবাদিকতা জীবনে তিনি অসংখ্য মানবিক প্রতিবেদন লিখে জনমনে বিশেষ স্থান করে নিয়েছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুকালে তিনি পিতা, স্ত্রী, এক পুত্র, এক কন্যা ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পুরো সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

​মরহুমের জানাজার নামাজ দুটি ধাপে অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় মুক্তাগাছা আব্বাসীয়া আলিয়া মাদ্রাসা মাঠে এবং দুপুর ২টা ৩০ মিনিটে (জোহর বাদ) তাঁর নিজ গ্রাম খিলগাতী ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে শায়িত করা হয়।
:সাংবাদিক খালিদ খুররম পারভেজের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি এফ এম এ সালাম ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম। এক শোকবার্তায় তারা বলেন, “পারভেজ ছিলেন একজন নিবেদিতপ্রাণ সাংবাদিক। মানবিক সাংবাদিকতায় তাঁর অবদান স্থানীয় পর্যায়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।” নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

​একইভাবে, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, মুক্তাগাছা প্রেসক্লাবের সদস্য সচিব ফেরদৌস আলম পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ