ঢাকা | 12 April 2026

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সহকারী অধ্যাপক নাছরিন আক্তার লাকী

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Apr 12, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সহকারী অধ্যাপক নাছরীন আক্তার লাকী বিএনপির মনোনয়ন প্রত্যাশি হয়ে মাঠে রয়েছেন। ইতিমধ্যে তিনি নির্বাচনী এলাকা টাঙ্গাইল জেলার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তার মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টিকে দলের নেতাকর্মীরা ইতিবাচক বলে মনে করছেন। রাজনীতির অঙ্গনে দীর্ঘদিনের পরিচিত মুখ, সুশিক্ষিত ,ভদ্র, মার্জিত ।
নাছরীন আক্তার লাকী দলের মনোনয়ন পেতে অনেকটা আশাবাদি। তিনি মনে করেন, তারুন্যের অহংকার বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপিতে ত্যাগী ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হচ্ছে একের পর এক। বিএনপির রাজনীতিতে তৃনমুল থেকে কেন্দ্র পর্যন্ত নেতাকর্মীরা বিষয়টিকে খুবই ইতিবাচক বলে মনে করছেন। 
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নাছরীন আক্তার লাকী ১৯৯২ সালে জাতীয়তাবাদী রাজনীতির সাথে সম্পৃক্ত হন। রাজনীতির পাশাপাশি সামাজিক ন্যায় বিচার, নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য সেবা সহ নানা ক্ষেত্রে অবদান রেখে চলেছেন। সরকারী কুমুদিনী কলেজ ও  বেগম বদরুননেছা মহিলা কলেজ ছাত্রদলের অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া জাতীয়তাবাদী মহিলা দল টাঙ্গাইল জেলা শাখার সাবেক যুগ্ম সম্পাদক, জিয়া স্মৃতি পাঠাগার টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ও জিয়া সংসদ ঢাকা মহানগরের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন অত্যন্ত সাহস আর দক্ষতার সাথে। কেন্দ্রিয়ভাবে একজন দক্ষ প্রশিক্ষনপ্রাপ্ত পোলিং এজেন্ট তিনি। জাতীয় ও স্থানীয় নির্বাচনে দলীয় সাংগঠনিক কার্যক্রমে সমন্বয়ক, তৃনমুল পর্যায়ে ব্যপক ভোটার সচেতনতা ও জনসংযোগ তৈরিতে ব্যপক ভুমিকা রয়েছে তার। এছাড়াও নারী অধিকার সুরক্ষা, নিরাপত্তা  , উন্নত শিক্ষা ব্যবস্থা,শিশুর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অর্থনৈতিক অর্ন্তভুক্তিমুলক কর্মকান্ডে নেতৃত্ব দিয়ে আসছেন দীর্ঘদিন ধরে। 
পিছিয়ে পড়া ও সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার প্রসারে সহযোগীতায় বিভিন্ন কর্মসুচিতে অংশগ্রহন, টাঙ্গাইল জেলায় বিনামুল্যে চিকিৎসাসেবা পরিচালনা এবং মা ও শিশু স্বাস্থ্য সচেতনা বৃদ্ধিতে দীর্ঘদিন যাবৎ অবদান রেখে চলেছেন নাছরীন আক্তার লাকী এছাড়াও মাদকের বিরুদ্ধে জনমত গঠন, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে জরুরী ত্রান বিতরন ও উদ্ধার কার্যক্রমের সফল একজন সমন্বয়ক হিসেবে পরিচিতি রয়েছে তার। 
মহান জাতীয় সংসদে মহিলা আসনে এমপি নির্বাচিত হলে প্রচলিত রাজনীতির বাইরে জনগনের জন্য বেশ কিছু কার্যক্রম বাস্তবায়নের স্বপ্ন দেখছেন তিনি। নারীদের আত্মনির্ভরশীল এবং জাতীয় ও স্থানীয় পর্যায়ে নেতৃত্বের সুযোগ সৃষ্টি, গ্রামীন এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির জন্য মানসম্মত ও আধুনিক শিক্ষা নিশ্চিত করা, তৃনমুল পর্যায়ে সাধারন মানুষের চিকিৎসা সেবা পৌছে দেয়া,তরুন সমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং কারিগরী ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে স্বাবলম্বী করা ও কৃষকদের জন্য আধুনিক কৃষি যন্ত্রপাতি ও উপকরণ নিশ্চিতকরন এবং ফসলের ন্যায্যমুল্য নিশ্চিতকরন তার অন্যতম প্রধান লক্ষ্য । 
জাতীয়তাবাদি দলের রাজনীতির সাথে পারিবারিক ভাবে সক্রিয় নাছরিন আক্তার লাকী । তার স্বামী মাহে আলম সাবু নাগরপুর সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও নাগরপুর উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন অত্যন্ত সুনামের সাথে। এছাড়াও জাতীয়তাবাদি উপজেলা ভাইচ চেয়ারম্যান সংগ্রাম পরিষদেও কেন্দ্রিয় কমিটির আহবায়ক ছিলেন। 
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নাছরীন আক্তার লাকী কে মনোনীত করার কথা জানিয়েছে টাঙ্গাইলের তৃনমুল ত্যাগী নেতাকর্মীদের অনেকে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ