টাঙ্গাইলের সখিপুরের পল্লী মঙ্গল কর্মসূচী পিএমকে বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে অতিদরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী ও চশমা বিতরণ করা হয়।
পল্লী মঙ্গল কর্মসূচী পিএমকের সখিপুর উপজেলার শাখার সংস্থার উদ্যোগে অফিস প্রাঙ্গণে ৬ মে- বুধবার দিন ব্যাপী চক্ষু, মেডিসিন, গাইনী, চর্ম যৌন, শিশু, সার্জারি ও চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকগণ দিনব্যাপী প্রায় ৫ শতাধিক রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় । চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ মনোজ সিনহা,ডাঃ মৌসুমী কবির, ডাঃ বৃষ্টি ইসলাম,ডাঃ সানোয়ার হোসেন,ডঃ: রায়হানুল হক,ডাঃ বাপ্পি ইসলাম, ডাঃ মেরাজ হোসেন,ডাঃ নাজমুল ইসলাম,ডাঃ রাসেল রানা,ডাঃ আব্দুল্লাহ আল মামুন, এ সময় উপস্থিত ছিলেন , পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) এর প্রোগ্রাম ম্যানেজার আনিসুর রহমান বলেন পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)’র সকল শাখায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছেন। তারই ধারাবাহিকতায় পাকুল্লা জোনে সখিপুর এরিয়া সখিপুর শাখায় বিনামূল্যে প্রেসক্রিপশন, বিনামূল্যে ঔষধ ও চক্ষু রোগীদের বিনামূল্যে পাওয়ারের চশমা এবং চোখের ড্রপ বিতরণ করা হয়েছে। পল্লী মঙ্গল কর্মসূচী পিএমকের ম্যানেজার সিরাজুল ইসলাম (পল্লী মঙ্গল কর্মসূচী) (পিএমকে) বলেন ১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন কর্মসূচীর সাথে সাথে স্বাস্থ্য সেবা কর্মসূচী পালন করছেন। স্বাস্থ্য সেবা কর্মসূচীর আওতায় মা ও শিশু স্বাস্থ্য সচেতনতা, চক্ষু চিকিৎসা, গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ প্রদান করছে।
এসময় উপস্থিত ছিলেন অত্র শাখার ব্যবস্থাপক সিরাজুল ইসলাম, ও হিসাব রক্ষক তাসলিমা আক্তার । হিসাব রক্ষক তাসলিমা আক্তার বলেন, আমাদের শাখার সকল গ্রাহকদের এবং এলাকার মা ও শিশু, সকল বয়সের অতিদরিদ্র ও অসহায়দের চিকিৎসা সেবা দিচ্ছি। প্রতি বছর এ সেবা দিয়ে তাদের পাশে থাকতে চাই । বিনা মূল্যে চিকিৎসা পেয়ে উপকার ভোগীরা সংস্থার প্রধান নির্বাহী কামরুন্নাহার ম্যামের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন।
ধন্যবাদ প্রকাশ করেন উপ - প্রধান নির্বাহী , দেওয়ান ফয়সাল স্যারের প্রতি। এসময় আরো ধন্যবাদ জানান পিএমকে হসপিটালের প্রধান উপদেষ্টা ও হেড অফ হেল্থ ডাঃ কাজী সুদীপ্তা কবির ম্যামের প্রতি।