ঢাকা | 03 April 2026

সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত স্কুলছাত্র নাঈম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Apr 3, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হওয়ার দুইদিন পর স্কুলছাত্র নাঈমের (১৫) মৃত্যু হয়েছে। গত বুধবার রাত ৯টার দিকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নাঈম উপজেলার কীর্তনখোলা গ্রামের লেবু মিয়ার ছেলে এবং স্থানীয় কেজিকে উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। বৃহস্পতিবার কেজিকে উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মতিউর রহমান নাঈমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ মার্চ সোমবার স্কুলছাত্র নাঈম তার বন্ধু রাকিবের মোটরসাইকেলের আরোহী হয়ে সখীপুর থেকে বাড়ি ফিরছিল। তারা মোটরসাইকেলে পেট্রল তুলতে সখীপুর গিয়েছিল বলে জানা গেছে। সখীপুর-সীডস্টোর সড়কের জেলখানা মোড়ের পূর্বপাশে কাউছিচালা এলাকায় পৌঁছলে অপর একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুই বন্ধু আহত হলে স্থানীয়রা উদ্ধার করে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দুর্ঘটনায় সড়কের পাশের ড্রেনের সঙ্গে মাথায় আঘাত লেগে নাঈমের অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় তাকে ঢাকা পাঠানো হয়। সেখানে দুইদিন চিকিৎসাধীন থাকার পর বুধবার রাত ৯টার দিকে নাঈমের মৃত্যু হয়। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কীর্তনখোলা গ্রামের পারিবারিক কবরস্থানে নাঈমকে দাফন করা হয়েছে। 
কেজিকে উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় সাংবাদিক মতিউর রহমান বলেন, নাঈমের মৃত্যুতে বিদ্যালয় ও তার বন্ধু-বান্ধবের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ ছাড়া শিক্ষার্থীদের হাতে দ্রুতগতির মোটরসাইকেল তুলে না দিতে অভিভাবকদের প্রতি আহ্বানও জানান তিনি। 
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন চৌধুরী বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে। 




কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ