ঢাকা | 12 April 2026

সখীপুরে সড়কের পাশ থেকে জীবিত নবজাতক উদ্ধার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Apr 12, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের সখীপুরে সড়কের পাশে পড়ে ছিল সদ্য ভূমিষ্ঠ কন্যা শিশু। আজ শনিবার ভোরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের তৈলধারা বারোমন্ডলীয়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর শিশুটিকে সখীপুর মা ও শিশু কেয়ার ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্যে তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়েছে। 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার ফজরের নামাজ শেষে আব্দুস ছালাম (৫০) নামের এক মুসুল্লি বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ তিনি শিশুর কান্নার শব্দ শুনতে পান। পরে রাস্তার পাশের ঝোপঝাড়ের ভেতরে পাতলা কাঁথায় মোড়ানো নবজাতকটিকে দেখতে পান। 
স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আপাতত শিশুটি এলাকার এক নিঃসন্তান দম্পতি ইব্রাহিম ও নার্গিসের হেফাজতে রয়েছে। ওই দম্পতি শিশুটিকে লালন-পালনের আগ্রহ প্রকাশ করেছেন। তাঁরা শিশুটিকে 
হাসপাতালে নিয়ে গেছেন। পরিত্যক্ত অবস্থায় নবজাতক কন্যা শিশুকে উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মা ও শিশু কেয়ার ক্লিনিকের চিকিৎসক শামসুল আলম বলেন, শিশুটির শ্বাসকষ্ট ও ঠাণ্ডাজনিত সমস্যা দেখা দিয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ বলেন, রাস্তার পাশ থেকে জীবিত নবজাতক উদ্ধারের বিষয়টি জেনেছি। শিশুটির চিকিৎসা চলমান রয়েছে। সম্পূর্ণ সুস্থ হলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ