ঢাকা | 17 April 2026

সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ে মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Apr 17, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ে ১৫৬তম মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণ এবং এসএসসি পরীক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে অত্র বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিয়াচান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, সন্তোষ মাওলানা ভাসানী আদর্শ কলেজ এর প্রিন্সিপাল দেলোয়ার হোসেন, ডঃ গোপাল চন্দ্র পাল, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট আজিম উদ্দিন বিপ্লব, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুক্তার হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত নেতৃবৃন্দ। 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ