টাঙ্গাইলের ভূঞাপুরে গাঁজাসহ সাকিব (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার বাহাদিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত সাকিব উপজেলার বিলচাপড়া গ্রামের আশরাফ আলীর ছেলে।
ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ সাব্বির রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার বাহাদিপুর রেলক্রসিং এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ২০০ গ্রাম গাঁজাসহ সাকিব নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আজ সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।