ঢাকা | 27 September 2026

বাসাইলে যুবলীগ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :May 6, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের বাসাইল পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাসেদুল ইসলাম অভিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৪ মে ) রাতে তাকে গ্রেফতার করে বাসাইল থানা পুলিশ।

গ্রেফতারকৃত রাসেদুল ইসলাম অভি বাসাইল পৌরসভার চালাপাড়া এলাকার বাসিন্দা। অভি কার্যক্রম নিষিদ্ধ হওয়া বাসাইল পৌর যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

জানা গেছে, গতকাল রাতে অভিযান চালিয়ে রাসেদুল ইসলাম অভিকে গ্রেফতার করে পুুলিশ। পরে তাকে গত বছরের ১২ নভেম্বর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার বাঐখোলা এলাকায় চলন্তবাসে আগুনের ঘটনায় করা মামলায় গ্রেফতার দেখানো হয়।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির এতথ্যটি নিশ্চিত করে বলেন, ‘গ্রেফতারকৃত আসামি রাসেদুল ইসলাম অভিকে আদালতে পাঠানো হয়েছে।’



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ