ঢাকা | 27 September 2026

কালিহাতীতে পুলিশের অভিযান প্রাইভেটকারসহ বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা জব্দ ॥ গ্রেপ্তার ৪

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Mar 10, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে পুলিশের বিশেষ চেকপোস্ট অভিযানে ১ হাজার ৫ পিস ইয়াবা ও একটি প্রাইভেটকারসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৮ মার্চ) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে কালিহাতী থানাধীন এলেঙ্গা পৌরসভার রাজাবাড়ী রেলগেট সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মীরের বেতকা এলাকার মোঃ রফিক মিয়া ছেলে মোঃ নয়ন মিয়া (৩৬), কাগমারা মির্জামাঠ এলাকার মোঃ জুলহাস উদ্দিনের ছেলে মোঃ আঃ খালেক (৩২), হাজরাঘাট ধুলেরচর এলাকার মোঃ বেল্লালের ছেলে মোঃ হৃদয় (১৫) এবং থানাপাড়া এলাকার মৃত তারকদাসের ছেলে রুপক দাস(৪০)।গ্রেফতারকৃত চারজনই  সদর থানার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার-এর দিকনির্দেশনা ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আদিবুল ইসলাম, পিপিএম-সেবা-এর সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। কালিহাতী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মঞ্জুরুল ইসলাম ও কালিহাতী থানার পরিদর্শক (তদন্ত)-এর সরাসরি তদারকিতে এসআই দানিউল ইসলাম এবং এএসআই রেজাউল করীম সঙ্গীয় ফোর্সসহ চেকপোস্ট ডিউটি করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি প্রাইভেটকারযোগে মাদকদ্রব্য টাঙ্গাইলের দিকে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে রাজাবাড়ী রেলগেট এলাকায় চেকপোস্ট জোরদার করা হয়। রাত ১২টা ২০ মিনিটে নির্দিষ্ট সিলভার রঙের একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-১৯-০৮৮৮) সিগনাল দিয়ে থামানো হয়। এরপর গাড়ি ও ব্যক্তিদের তল্লাশি চালিয়ে মাদক ও টাকা উদ্ধার করা হয়।

জব্দকৃত মালামাল- ১ হাজার ৫ পিস ইয়াবা যার আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ ১ হাজার ৫০০ টাকা। ইয়াবা বিক্রির নগদ ৯৯ হাজার টাকা। মাদক বহনে ব্যবহৃত একটি সিলভার রঙের প্রাইভেটকার এবং ৪টি মোবাইল ফোন। এই ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কালিহাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং-১১, তারিখ-০৮/০৩/২০২৬)। গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ