ঢাকা | 11 November 2026

বাসাইল এমদাদ হামিদা কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Nov 11, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

টাঙ্গাইলের বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং সার্বিক সাফল্য অর্জনের লক্ষ্যে ‘অভিভাবক সমাবেশ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় কলেজের ১০৭ নম্বর কক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ গভর্নিং বডির সভাপতি ইকবাল হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির দাতা সদস্য খালেকুজ্জামান খান লাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান মুনসীফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মতিউর রহমান খান, বাসাইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি এনামুল করিম অটল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নুর নবী আবু হায়াত খান নবু এবং বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আয়ুব আলী।

সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত কলেজে উপস্থিতি, শ্রেণিকক্ষে মনোযোগী হওয়া, পড়াশোনায় ধারাবাহিকতা বজায় রাখা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জন এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি অভিভাবকদের সচেতনতা, সহযোগিতা ও নিয়মিত তদারকি অত্যন্ত জরুরি। এ সময় শিক্ষার্থীদের মোবাইল ফোনের অপব্যবহার থেকে বিরত রাখা, পড়াশোনার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং সন্তানদের দৈনন্দিন শিক্ষাকার্যক্রমের নিয়মিত খোঁজখবর রাখার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।

সমাবেশে কলেজের শিক্ষকবৃন্দ এবং একাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের বিপুলসংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, শৃঙ্খলাপূর্ণ শিক্ষার পরিবেশ সৃষ্টি এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ