ঢাকা | 15 July 2026

সুস্থ, শিক্ষিত ও নিয়ন্ত্রিত জনসংখ্যাই দেশের সমৃদ্ধির ভিত্তি: বিভাগীয় কমিশনার

বিশেষ প্রতিবেদক, .
নিউজ প্রকাশের তারিখ :Jul 13, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস. এম. হুমায়ুন কবির সরকার বলেছেন, শুধু জন্মনিয়ন্ত্রণ নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই পরিকল্পনার সংস্কৃতি গড়ে তুলতে হবে। সুস্থ, শিক্ষিত ও নিয়ন্ত্রিত জনসংখ্যাই টেকসই উন্নয়ন, মানবসম্পদ বৃদ্ধি ও দেশের অর্থনৈতিক সমৃদ্ধির প্রধান ভিত্তি।

রোববার (১২ জুলাই)  জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয় আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

বিভাগীয় পরিবার পরিকল্পনা পরিচালক মো. মাজহারুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. প্রদীপ কুমার সাহা এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন।

ডা. প্রদীপ কুমার সাহা বলেন, অপরিকল্পিত জনসংখ্যা বৃদ্ধি উন্নয়নের পথে বড় চ্যালেঞ্জ; পরিকল্পিত জনসংখ্যাই দেশের সম্পদ। ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন পরিবার পরিকল্পনা কার্যক্রমের সাফল্যে মাঠপর্যায়ের কর্মীদের দলগত অবদানের প্রশংসা করেন।

সভাপতির বক্তব্যে মো. মাজহারুল হক চৌধুরী বলেন, পরিবার পরিকল্পনা কর্মীরা জন্মনিয়ন্ত্রণের পাশাপাশি মাতৃ ও শিশুস্বাস্থ্য, পুষ্টি এবং বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ